Teal VPN সাপোর্ট
আমরা প্রতিটি বার্তার উত্তর দিই, সাধারণত এক কার্যদিবসের মধ্যে।
আমাদের লিখুন: support@tealvpn.com। যে ইমেল ঠিকানা দিয়ে সাইন ইন করেছেন সেখান থেকে লিখুন, অথবা আপনার অ্যাকাউন্ট নম্বর দিন (Teal VPN → অ্যাকাউন্ট)।
সংযোগ হচ্ছে না
- আবার সংযোগ করুন-এ ট্যাপ করুন, অথবা অন্য লোকেশন বাছুন। একটি পথ ব্লক হলে অ্যাপ নিজেই অন্য পথ চেষ্টা করে।
- Wi-Fi আর মোবাইল ডেটার মধ্যে বদল করে আবার চেষ্টা করুন।
- অ্যাপটি আপডেট আছে কি না নিশ্চিত করুন।
- Windows-এ ইনস্টলারের কোডসহ কোনো বার্তার ব্যাখ্যা Windows ইনস্টলার কোড পেজে আছে।
- এখনও আটকে আছেন? আপনার লোকেশন ও নেটওয়ার্ক (যেমন “বাসার Wi-Fi” বা আপনার মোবাইল অপারেটরের নাম) জানিয়ে আমাদের লিখুন।
ফ্রি প্ল্যান ও Teal Pro
- ফ্রি প্ল্যানে একটি দৈনিক ডেটা বরাদ্দ আছে, যা প্রতিদিন রিসেট হয়। কতটা বাকি, অ্যাপ তা দেখায় আজকের ডেটা-তে।
- Teal Pro-তে সীমাহীন ডেটা, সব লোকেশন এবং বার্ষিক প্ল্যানে সর্বোচ্চ ১০টি ডিভাইস পাওয়া যায়, অন্য প্ল্যানগুলোতে ৫টি।
- এই ওয়েবসাইটে কার্ড দিয়ে কেনা সাবস্ক্রিপশন বাতিল করতে: account.tealvpn.com-এ সাইন ইন করে Subscription খুলুন।
- Android-এ কেনা সাবস্ক্রিপশন বাতিল: Google Play → পেমেন্ট ও সাবস্ক্রিপশন → সাবস্ক্রিপশন।
- Google Play-র কেনাকাটার রিফান্ড Google Play দেখে।
ডিভাইস
অ্যাপে আপনার ডিভাইসগুলো দেখুন ও সরান: অ্যাকাউন্ট → আপনার ডিভাইস। কোনো ডিভাইস সরালে সেটি সাইন আউট হয়ে যায়।